সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে সাত নম্বর পজিশন নিয়ে অনেক কাঁটাছেড়া হয়েছে। নানা হিসেব-নিকেশ আর সমীকরণ মেলাতে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেন টিম নির্বাচকরা। কিন্তু জাতীয় দলে যারাই সুযোগ পেয়েছেন তারাও পারফর্ম করতে রীতিমতো ব্যর্থ হয়েছেন।